অনুসন্ধান ডেস্কঃ
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ দায়িত্ব গ্রহণের পর থেকেই দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, তার নেতৃত্বে কাউনিয়া থানা এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে।
নিয়মিত অভিযানে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার এবং একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ হিসেবে পরিচিত অনেক এলাকায় এখন তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।