1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
লালমোহনে অবৈধ বালু ব্যবসায়ীকে অর্থদন্ড - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী “আসিফ আল-মামুন’কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান। দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামাল”কে ফেরত চাইল ঢাকা রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চালুর পরিকল্পনা সরকারের, শিক্ষার্থীরাও আগ্রহী মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” অস্ট্রেলিয়া ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ষড়যন্ত্রের শিকার আবু সালেহ ফরাজি, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন বরিশাল সিটি’র নতুন প্রশাসক ” অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন” জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ

লালমোহনে অবৈধ বালু ব্যবসায়ীকে অর্থদন্ড

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ভোলা অফিসঃ

ভোলার লালমোহন উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মো. ফারুক নামে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কুমারখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ওই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০২৩ এর ৪ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়। কারণ অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং ভাঙনসহ নানা পরিবেশগত ঝুঁকি তৈরি হয়। নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host