1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
ষড়যন্ত্রের শিকার আবু সালেহ ফরাজি, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

ষড়যন্ত্রের শিকার আবু সালেহ ফরাজি, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩২৭ বার পড়া হয়েছে

আল-আমিন সিকদারঃ

বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করেছেন পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবু সালেহ ফরাজি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একটি ছবি ভাইরাল করা হয়েছে, যেখানে তাকে মাদক সেবন করতে দেখা যায়। তবে ছবিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সুপার এডিট করে তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি। এর সাথে বাস্তবতার কোনো মিল নেই বলেও জানান আবু সালেহ ফরাজি।

তিনি আরও বলেন, পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি অসাধু চক্র তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি সেই অবৈধ দাবি প্রত্যাখ্যান করায় প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

আবু সালেহ ফরাজি জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কুয়াকাটা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ঘটনার জেরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এমন অভিযোগ তুলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি মনে করেন, এটিও একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং যে ঘটনাকে কেন্দ্র করে তাকে বহিষ্কার করা হয়েছে তার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

তিনি দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তার বিরুদ্ধে কখনো মাদক বা নারী সংক্রান্ত কোনো অভিযোগ ওঠেনি। অথচ একটি কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে।

ঘটনার বিষয়ে তিনি সাইবার ডিভিশনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেনঃ-
১। বাচ্ছু খলিফা (পিতা: ইউসুফ খলিফা),
২। মহিবুল্লাহ পাটওয়ারী (পিতা: অঙ্গাত)
৩। মো. আলী (পিতা: খলিল ওরফে লম্বা খলিল),
৪। সম্রাট শরীফ (পিতা: জলিল শরীফ)
৫। মোতালেব শরীফ (পিতা: রজব আলী শরীফ)
৬। মনির শরীফ (পিতা: আবুল শরীফ)
৭। জাহিদুল (পিতা: রশিদ মাঝি)
৮। আলী হায়দার শেখ (পিতা: ওয়াজেদ আলী শেখ)
৯। সিরু মোল্লা (পিতা: মজিদ মোল্লা) তারা সবাই
পটুয়াখালীর মহিপুরের কুয়াকাটা পৌরসভার বাসিন্দা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে সত্য ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিনীত অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host