1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
এবার বেলতলা খেয়াঘাট নিয়ে সংবাদ সম্মেলনে ইজারাদারদের কঠোর হুঁশিয়ারি চরমোনাইবাসীর - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে নেশার টাকা না পেয়ে বন্ধুদের নিয়ে ঘরে ভাঙচুর/ বরিশালে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার। সাকুরার বেপরোয়া গতিতে প্রাণ গেল শাহিনের: ‘আইন আছে প্রয়োগ নাই’ স্লোগানে উত্তাল সড়ক, ঘাতক চালকের শাস্তির দাবি ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী দুমকিতে খাল খননের এলাইনমেন্ট পরিবর্তনের অভিযোগ, তদন্তের দাবি বাকেরগঞ্জের সংসদ সদস্যসহ বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিলয় পারভেজ নামের যুবক গ্রেপ্তার

এবার বেলতলা খেয়াঘাট নিয়ে সংবাদ সম্মেলনে ইজারাদারদের কঠোর হুঁশিয়ারি চরমোনাইবাসীর

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্কঃ

জনগণের ভোগান্তি ও হয়রানির নির্দিষ্ট স্থানে রূপ নিয়েছে বরিশাল কীর্তনখোলা (বেলতলা) খেয়াঘাট। সরকারি নিয়ম না মেনে ইজারাদার অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদের পাশাপাশি ৩ দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় অর্ধশতাধিক বাসিন্দা। নিয়মানুযায়ী খেয়াঘাট পরিচালনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর দেড়টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চরমোনাইবাসীর সংবাদ সম্মেলনলে লিখিত বক্তব্য পাঠ করেন চরমোনাই পশুরিকাঠী গ্রামের বাসিন্দা মো. নাসির উদ্দিন হাওলাদার। তিনি জানান- এই খেয়াঘাটের ইজারা নিতে ইচ্ছুক ইজারাদারদের উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন। নিয়মানুযায়ী খেয়াঘাট পরিচালনা না হলে জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

লিখিত বক্তব্যে নাসির উদ্দিন বলেন, বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা (বেলতলা) খেয়াঘাট থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয়। পেশি শক্তির প্রভাব দেখিয়ে বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছে ইজারাদার ও তার লোকজন। যাতায়াতরত মানুষের কাছ থেকে প্রতিনিয়ত অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। বাড়তি ভাড়া নিয়ে প্রতিবাদ করলে অপমান ও হয়রানি হতে হয়। এমনকি অভিযোগ করলেও কোন প্রতিকার পাওয়া যায় না।

তাদের দাবিগুলো হুবহু তুলে ধরা হলো : –
১) অবৈধ প্রক্রিয়ায় জনপ্রতি ভাড়া ৪ টাকা থেকে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই অবৈধ প্রক্রিয়া প্রত্যাখ্যান করে জনপ্রতি ৫ টাকা ভাড়া করতে হবে। উল্লেখ্য, এক বছর ধরে জনপ্রতি ভাড়া ৫ টাকা আদায় করা হচ্ছে।
২) জনপ্রতি ভাড়া ছাড়া অন্য সব ভাড়া সরকার নির্ধারিত তালিকার বাহিরে নিলে বা নেয়ার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।
৩) খেয়াঘাটের ইজারা বিজ্ঞপ্তিতে যে সকল নিয়মাবলি উল্লেখ রয়েছে সকল নিয়মাবলি মেনেই কীর্তনখোলা (বেলতলা) খেয়াঘাট পরিচালনা করতে হবে।

ক) ইজারাদারকে নিজ খরচে খেয়াঘাটের উভয় পাড়ে যাত্রী সাধারণের ওঠা-নামার জন্য সিঁড়ি/জেটি/অস্থায়ী যাত্রী ছাউনি ও গণ-শৌচাগার নির্ধারণ করতে হবে।
খ) ইজারাদারকে পারাপারের নির্ধারিত টোল আদায়ের তালিকা বাংলা ভাষায় স্পষ্ট ভাবে সাইনবোর্ড আকারে জনসাধারণের জ্ঞাতার্থে খেয়াঘাটের প্রকাশ্য স্থানে স্থায়ী ভাবে টানিয়ে রাখতে হবে।
গ) টোল/মাশুল ছাপানো টিকিটের মাধ্যমে আদায় করতে হবে।
ঘ) খেয়াঘাটে কমপক্ষে দুইটি ট্রলার রাখতে হবে, প্রতি ট্রলারে দুইজন করে মাঝি রাখতে হবে এবং রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।
ঙ) ইজারাদার খেয়াঘাট সাব-লিজ দিতে পারবে না।
চ) খেয়া পারাপারে অতিরিক্ত যাত্রী বা মালামাল বোঝাই করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host