1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা ছাত্রনেতা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী মো. আবু যাঈদ।

রাজনৈতিক ও ছাত্র আন্দোলনে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে কাজী মো. আবু যাঈদের। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিশেষ করে ২০২৪ সালের কোটা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জুলাই আন্দোলন সফল হওয়ার পর তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল জেলা শাখার যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে সংগঠনটির বরিশাল জেলা ও মহানগর মিডিয়া সেলের দায়িত্বও পালন করেন। সর্বশেষ তিনি জাতীয় ছাত্রশক্তি, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনসহ বরিশালের শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিভিন্ন ন্যায্য দাবিতে আয়োজিত আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ও অবদান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

নতুন দায়িত্ব পাওয়ার পর কাজী মো. আবু যাঈদ বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে এবং জাতীয় ছাত্রশক্তিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তিনি সর্বোচ্চ নিষ্ঠা সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host