1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১ - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১ বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ।

সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

অনুসন্ধান ডেস্ক বরিশাল:

মাদকের বিরুদ্ধে বরিশাল মহানগর পুলিশের চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে আমানতগঞ্জ এলাকার মা এন্টারপ্রাইজের সামনে থেকে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ কমিশনারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

বরিশাল আমানতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে এএসআই জাকির, এএসআই কবির, এএসআই ফারুকসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযানে সন্দেহভাজন ১ ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকবিরোধী অভিযানে পুলিশের এই তৎপরতাকে স্থানীয়ভাবে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নগরীতে মাদক বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্তকরণ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পুলিশের নিয়মিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host