1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী "আসিফ আল-মামুন'কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান। - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে নেশার টাকা না পেয়ে বন্ধুদের নিয়ে ঘরে ভাঙচুর/ বরিশালে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার। সাকুরার বেপরোয়া গতিতে প্রাণ গেল শাহিনের: ‘আইন আছে প্রয়োগ নাই’ স্লোগানে উত্তাল সড়ক, ঘাতক চালকের শাস্তির দাবি ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী দুমকিতে খাল খননের এলাইনমেন্ট পরিবর্তনের অভিযোগ, তদন্তের দাবি বাকেরগঞ্জের সংসদ সদস্যসহ বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিলয় পারভেজ নামের যুবক গ্রেপ্তার

বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী “আসিফ আল-মামুন’কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান।

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্কঃ

বরিশালে ছাত্ররাজনীতিতে এক পরিচিত ও সংগ্রামী নাম আসিফ আল মামুন। বর্তমানে তিনি জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

একই সঙ্গে” সভাপতি পদপ্রার্থী “হিসেবে নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে পথচলায় তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী হিসেবে।

বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথ ছিল তার দ্বিতীয় ঠিকানা। প্রতিকূলতা, দমন-পীড়ন আর ভয়ভীতি উপেক্ষা করে তিনি সবসময় ছিলেন আন্দোলনের সামনের সারিতে। আন্দোলনের এক পর্যায়ে গ্রেফতার হন তিনি—কিন্তু থেমে যাননি। বরং সেই অভিজ্ঞতা তাকে আরও দৃঢ়, আরও আপসহীন করে তোলে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানেও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজপথে স্লোগান, মিছিলে নেতৃত্ব, সহযোদ্ধাদের সাহস জোগানো—সবকিছুতেই তিনি ছিলেন অনুপ্রেরণার নাম। তার কণ্ঠে ছিল প্রতিবাদের শক্তি, আর হৃদয়ে ছিল পরিবর্তনের অদম্য স্বপ্ন।

সহযোদ্ধাদের কাছে আসিফ আল মামুন শুধুমাত্র একজন নেতা নন, তিনি সংগ্রামের এক প্রতিচ্ছবি—যিনি বারবার প্রমাণ করেছেন, আদর্শের প্রশ্নে আপস নয়। তৃণমূলের অনেক নেতাকর্মীর চোখে তিনি সেই মানুষ, যিনি দুঃসময়ে পাশে দাঁড়ান, সাহস দেন, এবং লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা জোগান।

রাজনৈতিক অঙ্গনে এমন নিবেদিত ও সংগ্রামী নেতৃত্বই সময়ের দাবি—এমনটাই মনে করছেন অনেকেই। আর সেই জায়গা থেকেই আসিফ আল মামুন আজ শুধু একজন প্রার্থী নন, তিনি হয়ে উঠেছেন আশা, আস্থা ও ভবিষ্যতের এক প্রতীক।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host