1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বাকেরগঞ্জের সংসদ সদস্যসহ বিএনপি'র নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিলয় পারভেজ নামের যুবক গ্রেপ্তার - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

বাকেরগঞ্জের সংসদ সদস্যসহ বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিলয় পারভেজ নামের যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্কঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাকেরগঞ্জের সংসদ সদস্য আবুল হোসেন খান সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে নিলয় পারভেজ নামের এক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিলয় পারভেজ বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় তার পরিবারসহ বসবাস করে আসছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার নিলয় তার ব্যক্তিগত ফেসবুক আইডি, লায়ন নিলয় পারভেজ থেকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের এমপি ও জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খানকে নিয়ে ধারাবাহিকভাবে মানহানিকর, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বিভিন্ন কন্টেন্ট প্রচার এবং ছবি-ভিডিও পোস্ট করে শেয়ার করেন।

বিভিন্ন পোস্টের ক্যাপশনে তিনি আপত্তিকর মন্তব্য করেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন আইডি ও পোস্টের মাধ্যমে বাকেরগঞ্জের সংসদ সদস্য সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে আপত্তিকর মন্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও মানহানিকর প্রচারণা চালিয়ে আসছিলেন ওই যুবক। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিএনপির নেতাকর্মীরা।

এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা বাদী হয়ে নিলয়কে আসামি করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার গ্রহণ করতে বাকেরগঞ্জ থানার পুলিশকে নির্দেশ দেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সেই মামলার এজাহারনামীয় আসামি নিলয়কে গ্রেপ্তার করার কথা শুনেছি। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না। আইনগত প্রক্রিয়া শেষে সবকিছু জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host