1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বিএমপি কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

বিএমপি কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্কঃ

আজ ০৭ মে ২০২৬ খ্রিঃ বিএমপি পুলিশ লাইন্স ড্রিল সেডে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত বিদায়ী কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ আব্দুল হান্নান।

বিদায় সংবর্ধনায় বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে বিদায়ী অতিথি কর্মময় জীবনে একজন ডায়নামিক, দক্ষ, গুণী, ফোর্স বান্ধব ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার চৌকশ কর্মকর্তা হিসেবে প্রশংসিত হন। এ সময় বক্তারা বিদায়ী অতিথির ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে নতুন কর্মস্থলেও সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সম্মানিত বিদায়ী পুলিশ কমিশনার মহোদয় বরিশালে তার কর্মময় জীবন অতিবাহিত করার অনুভূতি ব্যক্ত করেন। উল্লেখ্য যে বিদায়ী অতিথির পরবর্তী কর্মস্থল ডিআইজি ট্যুরিস্ট পুলিশ।

এসময় বিএমপি’র পক্ষ থেকে বিদায়ী কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও এডমিন) জনাব রিপন চন্দ্র সরকার এর সঞ্চালনায় আয়োজিত বিদায়ী সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/দক্ষিণ) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব পলাশ কান্তি নাথ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host