1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
নারী কেলেঙ্কারির ঘটনায় কাউনিয়া থানার এসআই মাহবুব ক্লোজড - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী “আসিফ আল-মামুন’কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান। দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামাল”কে ফেরত চাইল ঢাকা রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চালুর পরিকল্পনা সরকারের, শিক্ষার্থীরাও আগ্রহী মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” অস্ট্রেলিয়া ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ষড়যন্ত্রের শিকার আবু সালেহ ফরাজি, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন বরিশাল সিটি’র নতুন প্রশাসক ” অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন” জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ

নারী কেলেঙ্কারির ঘটনায় কাউনিয়া থানার এসআই মাহবুব ক্লোজড

  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::: নারী কেলেঙ্কারির ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে তাকে ক্লোজড করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।

এরআগে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় রাব্বি খান নামের এক যুবকের স্ত্রীকে নিয়ে এসআই মাহবুব হোসেন ঘুড়তে গেলে তাদের হাতে-নাতে ধরেন। এ সময় রাব্বি খান ও বন্ধুদের তোপের মুখে পড়ে ওই এলাকা ছাড়েন এসআই মাহবুব। ঘটনাটি জানাজানি হলে এসআই মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ওসি নাজুমল নিশাত বলেন- বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্কে ঘটে যাওয়া ঘটনা জানাজানি হলে এসআই মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এরআগেও এসআই মাহবুব হোসেন শিমুলের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির ঘটনা রয়েছে। প্রতিবারই সুকৌশলী মাহবুব ঘটনা ধামাচাপা দিতে সক্ষম হয়েছে। তবে এবারের ঘটনা ধামাচাপা দিতে চাইলেও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বিষয়টি সম্পর্কে অবহিত থাকায় শেষ রক্ষা হলো না এসআই মাহবুব হোসেন শিমুল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host