1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
পশ্চিমাদের ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ ইরান: রাশিয়ার মন্তব্য - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে নেশার টাকা না পেয়ে বন্ধুদের নিয়ে ঘরে ভাঙচুর/ বরিশালে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার। সাকুরার বেপরোয়া গতিতে প্রাণ গেল শাহিনের: ‘আইন আছে প্রয়োগ নাই’ স্লোগানে উত্তাল সড়ক, ঘাতক চালকের শাস্তির দাবি ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী দুমকিতে খাল খননের এলাইনমেন্ট পরিবর্তনের অভিযোগ, তদন্তের দাবি বাকেরগঞ্জের সংসদ সদস্যসহ বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিলয় পারভেজ নামের যুবক গ্রেপ্তার

পশ্চিমাদের ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ ইরান: রাশিয়ার মন্তব্য

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মন্তব্য করেছেন, পশ্চিমাদের দেওয়া নানা প্রতিশ্রুতি ও চুক্তির বেড়াজালে ইরান বর্তমানে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। রুশ বার্তা সংস্থা তাস (TASS)-এর বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনা নিয়ে রাশিয়ার গভীর পর্যবেক্ষণ তুলে ধরতে গিয়ে ল্যাভরভ এই কথা বলেন।

ল্যাভরভ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় আমরা কেবল হুমকি আর প্রতিশ্রুতির ফুলঝুরি দেখছি, কিন্তু বাস্তব কোনো অগ্রগতি বা তথ্যের দেখা মিলছে না।” তিনি আরও জানান, ইরান মনে করছে যে তারা পশ্চিমাদের ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ আটকা পড়ে গেছে। বিশেষ করে ২০১৫ সালের পরমাণু চুক্তির (JCPOA) প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, সেই সময় ইরানকে অবরোধমুক্ত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা শেষ পর্যন্ত পুরোপুরি রক্ষা করা হয়নি।

২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া ওই চুক্তিতে ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র এককভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠে।

পাকিস্তানের বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য আলোচনা নিয়ে ল্যাভরভ উল্লেখ করেন, “সেখানকার পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল। ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি ১০ বার মোড় নিতে পারে।”

তবে ইরান ও আমেরিকার মধ্যকার বর্তমান সমঝোতা প্রচেষ্টাকে তিনি রাশিয়ার পক্ষ থেকে সমর্থন জানান। তিনি বলেন, “যদি চলমান আলোচনার মাধ্যমে ২০১৫ সালের মতো কোনো কার্যকর চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়, তবে সেটি হবে এক বিশাল সাফল্য।”

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host