1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে এনআইডি কার্ডে অসংগতি, পুলিশি হেফাজতে ৪ জন - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

বরিশালে এনআইডি কার্ডে অসংগতি, পুলিশি হেফাজতে ৪ জন

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল;  বরিশাল নগরীতে এক নারীর এনআইডি কার্ডে অসংগতি ও পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর ফরেস্টার বাড়ির পুল মানু মিয়ার লেন এলাকার বারেক মজুমদারের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাড়িতে থাকা রিতা বালা পরিচয় দেওয়া নারী ও বাসায় আশ্রয় দেওয়া আরও তিনজনকে হেফাজতে নেয় পুলিশ।

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই মিরাজুর ইসলাম জানায়, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান চালায়। লোকমুখে শোনা যাচ্ছে তিনি ভারতীয় নাগরিক, কেউ কেউ বলছেন রোহিঙ্গা।

রিতার ভোটার আইডি কার্ডে তথ্য সঠিক থাকলেও ছবিটি নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে জানায় পুলিশ। হেফাজতে নেওয়া রিতার কথাবার্তায় অসংগতি রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য চরজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি পরিষ্কার হবে।

হেফাজতে নেওয়া রিতা জানান, তিনি মাদারীপুর এলাকার রাজৈর এলাকার বাসিন্দা। ডাক্তার দেখাতে বরিশালে এসেছেন। তার এক ভাই তাকে মকবুলের মেয়ের বাসায় রেখে গেছেন। তিনি নিজেকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেন।

আশ্রয় দেওয়া মকবুল জানান, তার নিজের একটি খাবার হোটেলে এক ব্যাক্তি রিতাকে নিয়ে আসতো। থাকার জায়গা না থাকায় তিনি তার মেয়ের বাসায় আশ্রয় দেন। তবে তার পরিচয় তিনি জানেন না। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host