1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
"শের-ই- বাংলা মেডিকেল কলেজে " র‍্যাবের অভিযান আটক ৮ দালাল - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

“শের-ই- বাংলা মেডিকেল কলেজে ” র‍্যাবের অভিযান আটক ৮ দালাল

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম বরিশালঃ

​বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীদের হয়রানি করার অভিযোগে ৮ দালালকে আটক করেছে র‍্যাব-৮।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের বহিঃবিভাগ ও জরুরি বিভাগ এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।

​দীর্ঘদিন ধরে শেবাচিম হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভাগিয়ে নেওয়ার অভিযোগ ছিল এই চক্রটির বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে “র‍্যাব ৮ “ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

​মোট ৮ জন দালাল আটক হন এদের মধ্যে ৬ জন নারী এবং ২ জন পুরুষ।

সরকারি হাসপাতালের রোগীদের ভুল বুঝিয়ে বাইরের ক্লিনিকে নিয়ে হয়রানি, পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায় এবং সাধারণ রোগীদের চলাচলে বাধা সৃষ্টি করে রোগীর স্বজনদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করতেন এই দালাল চক্র’টি।

​অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের সাজা প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটককৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনায় ১৫ দিন থেকে ১ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হয়েছে।

​র‍্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে নির্বিঘ্নে চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করতেই এই অভিযান। হাসপাতালের পরিবেশ ও নিরাপত্তা রক্ষায় আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাধারণ রোগীরা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, দালালদের কারণে অনেক সময় স্বল্প আয়ের মানুষ সঠিক চিকিৎসা না পেয়ে সর্বস্বান্ত হয়। এই কঠোর পদক্ষেপ দালালমুক্ত হাসপাতাল গড়তে সাহায্য করবে বলে মনে করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host