1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
আওয়ামী লীগ নেতার মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা জেল হাজতে - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১ বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ।

আওয়ামী লীগ নেতার মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা জেল হাজতে

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদকে এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত মামুন হাওলাদারের দায়ের করা এই মামলাটি উদ্দেশ্য প্রণোদিত। তারা বলেন, সম্প্রতি মামুন বাহিনী ছাত্রদল কর্মী “রেজাউল সিকদার”-কে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এই ঘটনার পর মামুন বাহিনীর বিরুদ্ধে মামলা করা হলে তার প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে সাজ্জাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বরিশালের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছেন। তারা সাজ্জাদের নিঃশর্ত মুক্তি দাবি করে বলছেন, “আওয়ামী লীগের মদদে বিএনপির নেতাকর্মীদের দমনে নোংরা কৌশল নেওয়া হচ্ছে।”

এ বিষয়ে বরিশাল জেলা বিএনপির একাধিক নেতা জানান, “যেখানে প্রকৃত অপরাধীর বিচার না হয়ে উল্টো নিরপরাধ নেতাকে জেলে পাঠানো হচ্ছে, তা দেশের আইনের প্রতি মানুষের বিশ্বাস কমে যাচ্ছে।”
এ বিষয়ে মামুন হাওলাদার বলেন- আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি। আইনের মাধ্যমে বুঝে আসবো। আওয়ামী লীগ করতেন কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, সালাউদ্দিন রিপন আমার আত্মীয় তাই তার ডাকে আমি গিয়েছিলাম। তখন হয়তো কেউ আমার ছবি তুলেছে।
এখন পর্যন্ত এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host