1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
ইলিশ রক্ষা অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

ইলিশ রক্ষা অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিরাজগঞ্জের চৌহালীতে মা ইলিশ রক্ষায় যমুনায় অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গানম্যান তাবিউর রহমান রায়হান নামে এক আনসার সদস্যের শটগান (অস্ত্র) নদীতে তলিয়ে গেছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে সিরাজগঞ্জে চৌহালী উপজেলার যমুনায় নদীর বাউশা এলাকায় অবৈধভাবে মা ইলিশ আহরণকারী জেলেদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সঙ্গে অভিযানে গেলে ঐ আনসার সদস্যের শটগানটি নদীতে পড়ে যায়।

ভুক্তভোগী আনসার সদস্য তাবিউর রহমান রায়হান উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার জন্য কর্মরত। অভিযানে নেতৃত্ব থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় যমুনা নদী বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন।

অভিযানের নিয়মিত অংশ হিসেবে সোমবার সকালে উপজেলার উমারপুর ইউনিয়নের বাউশা এলাকায় অভিযানে যায়। এ সময় আমার সঙ্গে আমার গানম্যান আনসার সদস্য তাবিউর রহমান রায়হানও ছিল।

তিনি আরও বলেন, অভিযান চলাকালীন সময় হঠাৎ স্পিডবোট উল্টে যায়। এসময় তাবিউর রহমান রায়হান, স্পিডবোট চালকসহ আমরা নদীতে পড়ে যাই। পরে পাশের একটি নৌকা এসে আমাদের উদ্ধার করে।

আমরা সবাই অক্ষতভাবে ওই নৌকায় উঠতে পারলেও আনসার সদস্য তাবিউরের কাছে থাকা অস্ত্রটি নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় আমার পায়ে সামান্য আঘাত পেয়েছি। পরে শটগানটি উদ্ধারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানালে তারা উদ্ধার অভিযান চালায়।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি তবে ঘটনাস্থলে ব্যাপক স্রোত ও গভীরতা থাকায় অভিযানে বিঘ্ন ঘটছে ৷ অস্ত্রটি উদ্ধারে জন্য দুদিন ধরে উদ্ধার অভিযান চালাচ্ছি। এখনো পাওয়া যায়নি। এদিকে উদ্ধার অভিযানে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সিরাজগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্ট চন্দন দেবনাথ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host