1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে অনলাইনে প্রতারণার শিকার হয়ে গৃহবধূর আত্মহত্যা - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

বরিশালে অনলাইনে প্রতারণার শিকার হয়ে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল; বরিশালের মুলাদীতে অনলাইনে প্রতারণার শিকার হয়ে ৫ লক্ষাধিক টাকা হারিয়েছেন মারুফা নামের এক গৃহবধূ। টাকা ফেরৎ না পেয়ে তিনি কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনেরা। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের উত্তর চরডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারুফা আক্তার (১৯) নাজিরপুর ইউনিয়নের মধ্য নাজিরপুর গ্রামের ইউসুফ সরদারের মেয়ে এবং উত্তর চরডাকাতিয়া গ্রামের জাহিদ হাওলাদারের স্ত্রী। গত ৪ মাসে তিনি নিজের ও তার ভাবীর স্বর্ণালংকার বিক্রি করে অনলাইনের ৫ লক্ষাধিক টাকা দিয়েছেন বলে জানান তার বাবা ইউসুফ সরদার।

মারুফার স্বামী জাহিদ হাওলাদার জানান, গত সোমবার তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। সোমবার বিকেল থেকে তার স্ত্রী অনেকটা বিষণ্ন ছিলেন। রাতেও কারও সঙ্গে তেমন কথা বলেননি। কিছু জানতে চেয়েও উত্তর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ৭টার দিতে বাজারে যান জাহিদ। পরে বাড়ি থেকে জানানো হয় মারুফা কয়েকবার বমি করে অসুস্থ্য হয়ে পড়েছেন। বাড়ি ফিরে স্ত্রীর কীটনাশক পানের বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৃহবধূর বাবা ইউসুফ সরদার জানান, তার জামাতা জাহিদ ঢাকায় চাকুরি করায় মারুফা বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকতেন। প্রায় ৪ মাস ধরে মারুফা দিনের অনেকটা সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতেন। সে কাউকে না জানিয়ে নিজের স্বর্ণালংকার বিক্রি করে প্রতারকদের টাকা দেয়।

পরে মারুফার ভাইয়ের স্ত্রীর স্বর্ণালংকারও বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা হারায়। এক মাস মারুফা স্থানীয় নাতিরহাট বাজারে স্বর্ণালংকার বিক্রি করতে ওই ব্যবসায়ী বিষয়টি জাহিদকে জানায়। পরে জিজ্ঞাসাবাদ ও বাড়ির লোকজনের কথাবার্তা শুনে মারুফা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং টাকা ফেরতের চিন্তায় বিমর্ষ হয়ে পড়ে। টাকা ফেরৎ না পাওয়ায় সে আত্মহত্যা করে থাকতে পারে।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host