1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে জেলেদের হামলা ঠেকাতে জলকামানের ব্যবহার - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

বরিশালে জেলেদের হামলা ঠেকাতে জলকামানের ব্যবহার

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা ঠেকাতে বরিশালে প্রথমবারের মতো জলকামান ব্যবহার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে জেলেদের হামলা ঠেকাতে এ অভিনব পদ্ধতি গ্রহণ করেছে প্রশাসন। সোমবার (২০ অক্টোবর) বিকেল থেকে বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে জলকামান ব্যবহার করা হয়।

জানা গেছে, নদীতে অভিযান পরিচালনার সময় জেলেরা একাধিকবার ইট-পাটকেল নিক্ষেপ, বাঁশ দিয়ে অভিযান পরিচালনাকারী দলের উপর একাধিক হামলা চালায়। এতে অভিযানকারী দলের একাধিক সদস্য আহতও হয়েছে।

হামলা থেকে রক্ষা পায়নি জেলা মৎস্য কর্মকর্তাসহ কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। হামলা থেকে বাঁচতে আইন শৃঙ্খলা বাহিনী গুলি ছুড়তেও বাধ্য হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে জেলেদের হামলা প্রতিহত করতে এ কৌশল অবলম্বন করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, অবৈধভাবে মা ইলিশ শিকাররোধে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের কর্মীরা প্রায়ই জেলেদের হামলার মুখে পড়েন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের জলকামান ব্যবহার শুরু হয়েছে। এতে রক্তপাত বা সরাসরি সংঘর্ষ ছাড়াই জেলেদের ছত্রভঙ্গ করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host