1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩৫, আক্রান্ত সাড়ে ১৫ হাজার - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডোপ টেস্টে উজিরপুর থানার ৩ পুলিশ সদস্য শনাক্ত, জেলা পুলিশে তোলপাড় নারী আসন বাড়ানোর উদ্যোগ ঘিরে পার্লামেন্টে বিতর্ক বুলগেরিয়ার নির্বাচনে রাদেভের বিশাল বিজয় পশ্চিমাদের ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ ইরান: রাশিয়ার মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী “আসিফ আল-মামুন’কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান। দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামাল”কে ফেরত চাইল ঢাকা রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চালুর পরিকল্পনা সরকারের, শিক্ষার্থীরাও আগ্রহী

বরিশালে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩৫, আক্রান্ত সাড়ে ১৫ হাজার

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ইতি বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৩৫ জনের। একই সময়ে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার ৫৭৮ জন। এর মধ্যে সর্বশেষ ১৪ অক্টোবর সকাল ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৩৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪২৬ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সর্বশেষ মৃত্যুবরণ করা ইতি বেগম বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা মিলন মিয়ার স্ত্রী। গত ১৩ অক্টোবর বিকেলে ডেঙ্গুজ্বর নিয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তী ১৪ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য মতে, বিভাগে মৃত্যুবরণ করা ৩৫ জনের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে বরগুনা জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে। এ ছাড়া বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ২০ জন। যাদের মধ্যে বরগুনা জেলার বাসিন্দাই বেশি।

অপরদিকে মোট আক্রান্তের দিক থেকেই শীর্ষে বরগুনা জেলা। এ জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৭৭ জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চলতি মৌসুমে বরগুনা জেলাকে এডিস মশা এবং ডেঙ্গু জ্বরের হট স্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, ডেঙ্গু নিয়ে মানুষের মাঝে কিছুটা হলেও সচেতনতা বেড়েছে। এ কারণে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর হার কমেছে। তবে জলাবদ্ধতা, অপরিচ্ছন্নতাসহ নানা কারণে বরগুনাসহ অন্য জেলা-উপজেলাগুলোতে এডিস মশার বিস্তার ঘটছে। এ থেকে রক্ষা পেতে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host