1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বানারীপাড়ায় বালিকা বিদ্যালয়ের ৬শিক্ষার্থী ঝাল মুড়ি ও ভেলপুরি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

বানারীপাড়ায় বালিকা বিদ্যালয়ের ৬শিক্ষার্থী ঝাল মুড়ি ও ভেলপুরি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বানারীপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী ঝাল মুড়ি ও ভেলপুরি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।  রবিবার (১২  অক্টোবর ) দুপুর দেড়টার দিকে স্কুলের মধ্যাহ্ন বিরতির সময় তারা স্কুলের সামনে সদর রোড়ে থাকা দোকান থেকে ঝালমুড়ি ও ভেলপুরি  খেয়ে বমি ও পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়ে।তাদেরকে প্রথমে স্কুলের অফিস কক্ষে এনে মাথায় পানি ঢালাসহ চিনির শরবত খাওয়ানোর পরও সুস্থ না হলে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে আসার পর মধ্যাহ্ন বিরতির সময় তারা স্কুলের সামনে সদর রোড়ে থাকা ঝালমুড়ি ও ভেলপুরির দোকান থেকে একটু  মরিচ বেশি নিয়ে ঝালমুড়ি ও ভেলপুরি খায়। খাওয়ার পর প্রথমে দশম শ্রেণীর ছাত্রী লতা অসুস্থ হয় এর পর পরই দশম শ্রেণীর সোহানা,আয়েশা, হাবিবা,মরিয়ম, ও ফাতেমা অসুস্হ হয়ে পরে ।

ধারণা করা হচ্ছে, স্কুলের সামনে খোলা দোকানের ঝালমুড়ি খাওয়ায় এমনটি হতে পারে।হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান ফুড পয়জনিং নিয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা এখন কিছুটা সুস্থ ও শঙ্কামুক্ত। স্কুলের সহকারি  শিক্ষক বাবু কল্লোল সরকার জানান  এখন অসুস্থ শিক্ষার্থীরা শঙ্কামুক্ত সবাই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে  বাড়ি চলে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host