1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণে বোরহানউদ্দিন পৌরসভায় আলোচনায় সাবেক মেয়র মিলনপুত্র সাগর - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী “আসিফ আল-মামুন’কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান। দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামাল”কে ফেরত চাইল ঢাকা রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চালুর পরিকল্পনা সরকারের, শিক্ষার্থীরাও আগ্রহী মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” অস্ট্রেলিয়া ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ষড়যন্ত্রের শিকার আবু সালেহ ফরাজি, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন বরিশাল সিটি’র নতুন প্রশাসক ” অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন” জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ

বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণে বোরহানউদ্দিন পৌরসভায় আলোচনায় সাবেক মেয়র মিলনপুত্র সাগর

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনের তফসিল বা তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে এরমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় আলোচনা শুরু হয়ে গেছে। বিশেষ করে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা মেয়র পদে মনোনয়ন চাইলেও, সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীদের আলোচনার শীর্ষে রয়েছেন বোরহানউদ্দিন পৌরসভার দুইবারের সাবেক সফল মেয়র প্রয়াত সাইদুর রহমান মিলন মিয়ার জ্যেষ্ঠ পুত্র ও তরুণ সমাজসেবক মেহেদী হাসান সাগর।

স্থানীয় সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন পৌর বিএনপির সদ্য প্রয়াত সভাপতি সাইদুর রহমান মিলন মিয়া ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছর বোরহানউদ্দিন পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মেয়াদকালে পৌর এলাকায় সড়ক, ড্রেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দৃশ্যমান ও ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তিনি শুধু একজন মেয়র হিসেবে নয়, বরং সাধারণ মানুষের সেবক হিসেবেই পৌরবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ২০২৪ সালের ৪ জুলাই তাঁর অকাল মৃত্যুতে পুরো বোরহানউদ্দিনে শোকের ছায়া নেমে আসে। তবে মৃত্যুর পরেও তাঁর সততা, মানবিকতা ও ভালো কাজের জন্য বোরহানউদ্দিনবাসী তাঁকে আজও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

পিতার সেই আদর্শ ধারণ করে এবং তাঁর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে চান তাঁর বড় ছেলে মেহেদী হাসান সাগর। তিনি বর্তমানে ‘সাইদুর রহমান মিলন মিয়া স্মৃতি পরিষদ’-এর মাধ্যমে এলাকায় নানা ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তরুণ এই সমাজসেবক ইতিমধ্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের অত্যন্ত আস্থাভাজন হিসেবেও পরিচিতি লাভ করেছেন। মেহেদী হাসান সাগর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাফিজ ইব্রাহিমের বিজয়ের লক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডে ব্যপক ভূমিকা পালন করেছেন বলেও জানা যায়।

বোরহানউদ্দিনের একাধিক স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীর সাথে কথা বলে জানা যায়, মিলন মিয়া ছিলেন এই এলাকার অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, যিনি দীর্ঘবছর নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। তিনি আজ বেঁচে না থাকলেও, তাঁর বড় ছেলে মেহেদী হাসান সাগরের মাঝে অনেকেই তাঁর প্রতিচ্ছবি দেখতে পান। সাধারণ মানুষের ভাষ্য— বিএনপি যদি মেহেদী হাসান সাগরকে মেয়র পদে মনোনয়ন দেয়, তবে বোরহানউদ্দিন পৌরবাসী তাঁর মাধ্যমে যেন দ্বিতীয় একজন ‘মিলন মিয়া’কেই খুঁজে পাবেন। কারন বাবার মতো সাগরের মধ্যেও সেই বিনয় ও মানুষের জন্য কাজ করার প্রবল আগ্রহ রয়েছে।

স্থানীয়দের জোরালো অভিমত, পরিচ্ছন্ন ইমেজের তরুণ সমাজসেবক মেহেদী হাসান সাগর প্রার্থী হলে বোরহানউদ্দিন পৌরসভায় জয়ের ধারা বজায় রাখা সহজ হবে। সাবেক মেয়র মিলন মিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং সাগরের প্রতি জনগণের ভালোবাসাই তাঁকে বড় ব্যবধানে বিজয়ী করবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host