1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
আমতলীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১ - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

আমতলীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় সোহাগ হাওলাদার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সাইদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের বাসিন্দা সোহাগ হাওলাদার একটি কাজে গতকাল রাতে মোটরসাইকেলে পটুয়াখালী যাচ্ছিলেন। পথে শাখারিয়া বাসস্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ভ্যানগাড়ির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়লে সোহাগ হাওলাদার ও সাইদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহাগ হাওলাদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সোহাগ হাওলাদারের বাবা মজিবর হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আল্লাহ মোর সাথে এ কী করল? আমি নাতি-নাতনিদের কীভাবে পালব?’ আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। নিহতের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনেরা ওই হাসপাতাল থেকেই মরদেহ গ্রহণ করবেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host