1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
কালিগঞ্জ নৌ পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

কালিগঞ্জ নৌ পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ।।

জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মেহেন্দীগঞ্জের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ইং তারিখ সকাল ১১টার সময় কালিগঞ্জের উলানিয়া ইউনিয়স্থ গজারিয়া খাল সংলগ্ন মাছঘাট পার্শ্ববর্তী স্থানে স্থানীয় সুশীল সমাজ ও মৎস্যজীবিদের সাথে এসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন গোবিন্দপুর ইউনিয়নের মোঃ মিজান মাঝি। সভাপতিত্ব করেন উলানিয়া ইউনিয়নের মিল্টন চৌধুরি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ ও স্থানীয় মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

সভার মূল উদ্দেশ্য ছিলো জাটকা সংরক্ষণে জেলে ও মৎস্যব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। জাটকা সংরক্ষণ করে ইলিশ সম্পদ বৃদ্ধি করা যায় সে বিষয়ে মৎস্যজীবিদেরকে সচেতন করা হয় এবং জাটকা সংরক্ষণ সপ্তাহ এর বিশদ আলোচনা করা হয়।
উল্লেখ্য দেশে ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সরকার ৮-১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষনা করেন। এ জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভার প্রধান অতিথি কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামুল হক বলেন, দেশে ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষে সরকারি নির্দেশনানুযায়ী ৮-১৪ এপ্রিল জাটকা সংরক্ষন সপ্তাহ পালন করা হয়। আর এ উপলক্ষে কালিগঞ্জ নৌ পুলিশের আওতাধীন এলাকাসমূহের মৎস্যজীবিদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য এ সভা অনুষ্ঠিত হয়। যাতে সবাই জাটকা ধরা ও বিক্রি থেকে নিজেদের দূরে রাখেন। তিনি আরো বলেন, কালিগঞ্জ নৌ পুলিশ সর্বদা জাটকাবিরোধী অভিযানে সর্বদা তৎপর রয়েছেন। আর তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host