1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
চরমোনাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হচ্ছেন সাংবাদিক খন্দকার রাকিব - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী “আসিফ আল-মামুন’কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান। দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামাল”কে ফেরত চাইল ঢাকা রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চালুর পরিকল্পনা সরকারের, শিক্ষার্থীরাও আগ্রহী মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” অস্ট্রেলিয়া ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ষড়যন্ত্রের শিকার আবু সালেহ ফরাজি, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন বরিশাল সিটি’র নতুন প্রশাসক ” অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন” জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ

চরমোনাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হচ্ছেন সাংবাদিক খন্দকার রাকিব

  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা জল্পনা-কল্পনা।

এই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সাংবাদিক ও সমাজসেবক খন্দকার রাকিব। সততা, মানবিকতা ও দায়িত্ববোধের জন্য পরিচিত এই তরুণ সংগঠক এবার ওয়ার্ড মেম্বার পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছেন।

খন্দকার রাকিব পেশায় একজন সাংবাদিক। বর্তমানে তিনি বরিশাল ক্রাইম নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বরিশালের বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় কাজ করে সাংবাদিকতায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন। মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন ও সামাজিক সমস্যা তুলে ধরার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।
সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়মিতভাবে সম্পৃক্ত। এলাকার অসহায়, অবহেলিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা, শিক্ষাসামগ্রী বিতরণ, সামাজিক সচেতনতা কার্যক্রম—এসব উদ্যোগে তাঁর উপস্থিতি লক্ষ্যণীয়। স্থানীয়দের ভাষ্যমতে, যেকোনো বিপদ-আপদে, দুর্ঘটনা কিংবা জরুরি প্রয়োজনে খন্দকার রাকিবকে সবার আগে এগিয়ে আসতে দেখা যায়। দিন-রাত, সময়-অসময়-মানুষের পাশে থাকার মানসিকতা তাঁকে সাধারণ মানুষের আস্থাভাজন করে তুলেছে।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে খন্দকার রাকিব জানিয়েছেন, তিনি ৮ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান। তাঁর অগ্রাধিকার তালিকায় রয়েছে মাদক নির্মূল, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধ, কিশোর গ্যাং দমন এবং সামাজিক অবক্ষয় রোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা। পাশাপাশি তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন।

তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের কথা তুলে ধরেছি কলমের মাধ্যমে। এবার সরাসরি মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। জনগণের সমর্থন পেলে ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব।”

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, খন্দকার রাকিবের প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। স্থানীয় বাসিন্দারা বলেন, “রাকিব সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকে। সমস্যার কথা বললে তিনি গুরুত্ব দেন এবং সমাধানের চেষ্টা করেন। এমন একজন মানুষই আমাদের প্রতিনিধি হওয়া উচিত।”

এলাকাবাসীর মতে, শিক্ষিত ও সচেতন তরুণদের স্থানীয় সরকার ব্যবস্থায় সম্পৃক্ততা তৃণমূল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে দৃষ্টিকোণ থেকে খন্দকার রাকিবের অংশগ্রহণ ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী পরিবেশে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে।
সবমিলিয়ে, সততা, সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে সাংবাদিক খন্দকার রাকিবের সম্ভাব্য প্রার্থিতা ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চরমোনাই ইউনিয়নের জনগণ তাঁদের ভোটের মাধ্যমে এই তরুণ ভোটারকে জয়যুক্ত করে ৮ নং ওয়ার্ডের উন্নয়নের সুযোগ করে দিবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host