1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা প্রধানকে আটকে মারধর - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা প্রধানকে আটকে মারধর

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদ্রাসার আবা‌সিক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধানকে আটক করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ও স্থানীরা। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে চিলমারীর থানাহাট ইউনিয়নের মধ্য প্রামাণিকপাড়ায় একটি মক্তবে আটকে রাখেন অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষককে।

অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকের নাম হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে। তি‌নি বিবা‌হিত। ইউনিয়নের একটি আবা‌সিক কওমি মাদ্রাসায় সস্ত্রীক বসবাস ক‌রেন তিনি। কয়েক দিন আগে স্ত্রীর অনুপ‌স্থি‌তি‌তে মাদ্রাসার আবা‌সিক এক ছাত্রী‌কে তি‌নি ধর্ষণচেষ্টা ক‌রেন ব‌লে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

ভুক্ত‌ভোগী ছাত্রীর এক নিকটাত্মীয় জানান, এক সপ্তাহ আ‌গে ওই শিক্ষক রা‌তের বেলা ভুক্ত‌ভোগী ছাত্রী‌কে নিজ রু‌মে ডে‌কে নেন। মুখ চে‌পে ধ‌রে ধর্ষ‌ণের চেষ্টা ক‌রেন। ছাত্রী তা‌কে বাধা দি‌লে তি‌নি ছাত্রীর বু‌কে ও মাথায় আঘাত ক‌রেন। এ‌তে ওই ছাত্রী অসুস্থ হ‌য়ে প‌ড়ে।

প‌রে ওই ছাত্রী তার বা‌ড়ি‌তে গি‌য়ে বাবা-মা‌কে বিষয়‌টি জানান। প‌রে ছাত্রীর প‌রিবা‌রের লোকজন রোববার ওই শিক্ষক‌কে আটক ক‌রে চিলমারী উপ‌জেলার থানাহাট ইউ‌নিয়‌নের মধ‌্য প্রামা‌ণিকপাড়ার এক‌টি মক্ত‌বে আট‌কে রা‌খেন এবং মারধর ক‌রেন। এ সময় ওই শিক্ষক ছাত্রী‌কে ধর্ষণচেষ্টার কথা স্বীকার ক‌রেন। তার স্বীকা‌রোক্তির এক‌টি ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে।

রোববার দিবাগত রাত ১ টা পর্যন্ত পাওয়া খব‌রে অ‌ভিযুক্ত ওই শিক্ষক‌কে স্থানীয়রা আট‌কে রা‌খেন ব‌লে জানা গে‌ছে। বিষয়‌টি স্থানীয়ভা‌বে ফয়সালা করার চেষ্টা চল‌ছিল ব‌লেও খবর পাওয়া গে‌ছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম ব‌লেন, বিষয়‌টি শু‌নে‌ছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host