1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
নগরীর খ্রিস্টান কলোনিতে রাতে প্রবেশ করতে নিষেধ করায় যুবকের উপর হামলা! - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

নগরীর খ্রিস্টান কলোনিতে রাতে প্রবেশ করতে নিষেধ করায় যুবকের উপর হামলা!

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,বরিশাল::: বরিশাল নগরীর খ্রিস্টান পাড়া কলোনিতে রাতে স্থানীয় যুবকদের প্রবেশ করতে নিষেধ করায়, জিসান নামে এক যুবকের উপর দেশীয় অস্ত্র,শস্ত্র, লাঠি,সোটা,দিয়ে হামলা করার অভিযোগ পাওয়া গেছে।

আহত যুবক নগরের ১২নং ওয়ার্ড ত্রিশ গোডাউন খ্রিস্টান পাড়া কলোনির বাসিন্দা পিটার আরিন্দার ছেলে জিসান আরিন্দা (২০)।

আহত যুবক শের-ই বাংলা মেডিকেল কলেজ( শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।কর্তব্যরত চিকিৎসক বলেন, হামলায় আহত যুবকের মারি থেঁতরে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা লাগতে পারে।

গত শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা রাতে ত্রিশ গোডাউন (আমবাগান) চতুর্থ হাউজিং কলোনিতে ঘটনাটি ঘটে।

আহতের বোন লিজা আরিন্দা বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু কিশোর যুবক রাতে কলোনিতে প্রবেশ করে মাদকদ্রব্য সেবন করেন। তাদের রাতে কলোনিতে প্রবেশ করতে নিষেধ করায় আমার ছোট ভাই জিসানের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করেছে। তিনি আরও বলেন, আমরা খ্রিস্টান,আমাদের পরিবারের লোকজন সন্ধ্যা হলে বাসার সামনে বসে এবং আমাদের কলোনিতে ১৪থেকে ২০ বছর বয়সী মেয়ে রয়েছে। তাদের দেখে বিভিন্ন ধরনের কথা বার্তা ও (ইভটিজিং) করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, নগরের ২৪ নং ওয়ার্ডে বাসিন্দা মোঃ বাচ্চু মিয়ার ছেলে সাকিব ও সাব্বিরসহ অজ্ঞাত১০/১৫ জন মিলে পরিকল্পিতভাবে কলোনিতে প্রবেশ করে হামলা চালায়।

এবং তার বাবা বাচ্চুর মাদকদ্রব্য গাঁজা বিক্রি করতে অস্বীকার করায় সুজন নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ তুলে গাছের সাথে হাত-পা বেঁধে মারধর করে। এতে সুজন মারা যায়। সেই মামলায় বাচ্চু জেল হাজতে রয়েছে।

এবিষয়ে বরিশাল জেলা ও মহানগর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমাজেও নেতারা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মিজানুর রহমান বলেন, ত্রিশ গোডাউন খাল পার এলাকায় একটি মারধরের ঘটনার কথা শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host