1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
পাওনা টাকা চাওয়ায় চরমোনাইতে শিশুসহ ৩ জনের উপর হামলা - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

পাওনা টাকা চাওয়ায় চরমোনাইতে শিশুসহ ৩ জনের উপর হামলা

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সদর উপজেলার চরমোনাইতে পাওনা টাকা চাওয়ায় মামার হামলায় ভাগ্নের পরিবারের ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ৯ মাসের শিশু সাফিন ও তার মা শান্তা বেগম গরম ডালের উপর পড়ে ঝলসে গেছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে চরমোনাই ইউনিয়েনের ৭ নং ওয়ার্ডের চরমোনাই গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে মোঃ ইকবাল (২২), তার স্ত্রী শান্তা বেগম ও তাদের ৯ মাসের বাচ্চা সাফিন।

অভিযুক্ত হলেন- একই গ্রামের মৃত সোবাহান মোল্লার ছেলে জসিম মোল্লা (৪০)। তিনি আহত ইকবালের মামা।

 

 

আহতের পরিবার সূত্রে জানা গেছে- জসিম মোল্লার কাছে ৬ হাজার টাকা পেতেন ইকবাল। বেশ কয়েকবার টাকা জন্য তাগাদা দিলেও সেই টাকা পরিশোধ করেন নি জসিম। সবশেষ রোববার দুুপুরে ইকবাল পাওনা টাকা চাইতে গেলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন জসিম। এতে মাটিতে লুটিয়ে পড়েন ইকবাল। এ সময় ইকবালকে বাঁচাতে তার স্ত্রী শান্তা ছুটে আসলে তাকে ধাক্কা মারে জসিম। এতে শান্তার কোলে থাকা ৯ মাসের শিশু সাফিনকে নিয়ে পাশে রাখা গরম ডালের পাতিলের উপরে পরলে শান্তা ও সাফিনের শরীরে সিংগভাগ ঝলসে যায়। পরে স্থানীয় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসক তাদের ঢাকায় রেফার করেন।

আহত ইকবাল বলেন- আমি জসিম মামার কাছে পাওনা ৬ হাজার টাকা চাইতে গেলে আমাকে গালাগাল শুরু করে। আমি এর প্রতিবাদ করলে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই। তখন আমার স্ত্রী সন্তানকে কোলে নিয়ে এগিয়ে আসলে তাকে ধাক্কা মেরে গরম ডালের পাতিলের উপরে দেয়। এতে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে যায়। আমি এর বিচার চাই।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host