1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
পুরনো ছবি ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানালেন ফারহানা তিথী - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১ বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ।

পুরনো ছবি ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানালেন ফারহানা তিথী

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৯৪ বার পড়া হয়েছে

আল-আমিন শিকদারঃ

বরিশাল মহানগর মহিলা দলের সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, ২০১৬-১৭ সালের কিছু পুরনো ছবি ইচ্ছাকৃতভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে এবং দলের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তার ভাষ্য মতে, বিগত ১৬ বছরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্দিষ্ট দলীয় ব্যক্তিদের প্রধান অতিথি করা হতো এবং বিরোধী রাজনৈতিক মতাদর্শের নেতাকর্মীদের ভয়ভীতি ও অপমানের মাধ্যমে চাপে রাখা হতো।

ফারহানা তিথী দাবি করেন, সে সময় অনেকের কাছ থেকেই জোরপূর্বক বক্তব্য নেওয়া ও ছবি তোলার ঘটনা ঘটেছে। বর্তমানে সেই ছবিগুলো ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি সম্পাদনা বা বিকৃত করে প্রচার করছে।

স্ট্যাটাসে তিনি বলেন, বিএনপির দুঃসময়ে যারা সক্রিয় ছিলেন না, এমন কিছু লোক এখন সংগঠনের রাজপথের সম্মুখযোদ্ধাদের ছোট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এমনকি তাকে অপমান করার জন্য অর্থের প্রলোভন দেখানোর চেষ্টাও হয়েছে বলে তিনি দাবি করেন।

সবশেষে তিনি লেখেন, সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে তিনি দৃঢ় আস্থা ও বিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, পুরনো বা বিকৃত ছবি দেখে বিভ্রান্ত না হয়ে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি অবিচল থাকতে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host