1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ছাত্রদল নেতাদের সাক্ষাত, দিলেন যে নিদের্শনা - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ছাত্রদল নেতাদের সাক্ষাত, দিলেন যে নিদের্শনা

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে বরিশাল বিভাগের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৯ মে) শনিবার সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই সভায় বরিশাল বিভাগের আটটি সাংগঠনিক ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা, রাজনৈতিক কর্মসূচি জোরদার করা এবং নেতাকর্মীদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক তৌফিকুল ইসলাম ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন এবং সদস্য সচিব আল আমীন মৃধা।

বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন বলেন,“প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজকের মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বরিশাল বিভাগের জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মূলত সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান এবং দলকে আরও শক্তিশালী করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।”

অন্যদিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমীন মৃধা বলেন, “এই মতবিনিময় সভায় সাংগঠনিক নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। রাজনীতির মাঠ গোছানো এবং দলকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত করার লক্ষ্যেই বিএনপির চেয়ারম্যান এই উদ্যোগ নিয়েছেন

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host