1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

বরিশালে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :
বরিশালে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ঐতিহ্যবাহী বরিশাল ক্লাব মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকিম এবং সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মাদ আবুল খায়ের।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বক্তব্যে তিনি সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে ‘সাজানো’ ও ‘ইঞ্জিনিয়ারিং নির্বাচন’ বলে উল্লেখ করে অভিযোগ করেন, সারা দেশে হাতপাখা প্রতীকের প্রার্থীদের পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে।

তিনি বর্তমান সরকারের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, ব্যাংকের অর্থ দেশের জনগণের সম্পদ, কোনো দল বা গোষ্ঠীর নয়। একই সঙ্গে নরসিংদীতে সংঘটিত নারী ধর্ষণ-পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সরকারের প্রতি দ্রুত ও কঠোর বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে বরিশালের বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host