1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে দায়ের আঘাতে আহত বিড়াল, থানায় অভিযোগ। - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

বরিশালে দায়ের আঘাতে আহত বিড়াল, থানায় অভিযোগ।

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্কঃ
বরিশালের বাকেরগঞ্জে একটি বিড়ালকে আহত করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি রাত আটটার দিকে প্রতিবেশী মৃত চেরাগালী মৃধার পুত্র আইউব মৃধা (৫০) ও তার স্ত্রী নাসিমা বেগম (৪০) ওই গৃহবধূ তানিয়া বেগমের (২৮) পোষা বিড়ালকে লাঠি দিয়ে আঘাত করলে বিড়ালটি মাটিতে লুটিয়ে পড়ে। এ সময়ে বিড়ালটিকে হত্যার উদ্দেশে দা দিয়ে কোপ দিলে দায়ের অপর পিঠে লেগে বিড়ালটির ডান পাশের পিছনের পা ভেঙে যায়। এ নিয়ে প্রতিবাদ করলে আইউব মৃধা অকথ্য ভাষায় গালাগালা করে ও দেখে নেওয়ার হুমকি দেয় তানিয়া বেগমকে।

পরে বিড়ালটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সোমবার (১২ জানুয়ারি) তানিয়া বেগম বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার সরেজমিন গিয়ে তদন্ত করে থানা পুলিশ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা বলেন, কাঠ অথবা লোহার রডের আঘাতে আহত একটি বিড়ালকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিড়ালটির সেরে উঠতে বেশ কিছু দিন লাগবে।

স্থানীয়রা জানায়, গত বছরে তানিয়ার আরও একটি পোষা বিড়াল কুঠার দিয়ে হত্যা করে আইউব মৃধা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তা সমাধান করেন।অভিযোগের বিষয়ে বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ বলেন একটি পোষা বিড়ালকে আহতের ঘটনায় এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার সরজমিনে গিয়েছি ,তদন্ত চলমান রয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host