1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য।

বরিশালে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার :
বরিশাল নগরীর পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হন ফাহিম হোসেন (২৫)।

ঘটনাটি ঘটে গত ৪ ডিসেম্বর নগরীর বরফ কল এলাকায়। এ ঘটনায় আহত ফাহিমের স্ত্রী ইমা ছয় জনকে আসামী করে গত ৫ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন একই এলাকার মো: জসিম (২৫), মো: ইউসুফ, অলি উদ্দিন (৩০), মোসা: জেসমিন(২৫), নুপুর (২০), রুমান (১৯)।

অভিযোগ সূত্রে জানাযায়, অভিযুক্তরা একে অপরের পূর্ব পরিচিত এবং একই এলাকার বাসিন্দা। অভিযুক্তরা গত ৪ ডিসেম্বর নদীতে মাছ ধরার জন্য ফাহিমের কাছ থেকে নৌকা ও জাল ভাড়া নেয়। সেই ভাড়ার টাকা চাইতে গিয়ে হামলার শিকার হন। এতে ফাহিম সহ আরো একজন গুরুতর আহত হন। হামলার সময়ে তার নাকের হাড় ভেঙে যায়। বর্তমানে শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান বলেন উক্ত ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host