
বিশেষ প্রতিনিধিঃ শিক্ষাই জাতির মেরুদন্ড, আর একজন শিক্ষকই সেই মেরুদন্ড গড়ার কারিগর। একটি জাতি গঠনের শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
কিন্তু সেই শিক্ষকেই একটি কুচক্র মহল মিথ্যে একটি অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন।
ঘটনাটি ঘটেছেন বরিশাল সদর উপজেলা, চর করঞ্জি গ্রামের ১২৪ নং ঘোপের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অভিযোগ পেয়ে দৈনিক বরিশাল ক্রাইম পত্রিকার একটি টিম তথ্য সংগ্রহের জন্য ঘোপের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় উপস্থিত হয়।
সংবাদ কর্মীরা ঐ স্কুল এবং আশেপাশে তথ্য নিয়ে জানতে পারেন একজন আদর্শ প্রধান শিক্ষিকা খুর্শিদা আক্তার, তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, আরো জানা যায় তিনি যোগদানের পরে ঐ অজঃপাড়া গায়ের স্কুলটি নতুনভাবে সাজানোর জন্য কাজ করছেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে নীতির কাছে তিনি অটল, তাই তার সকল ছাত্র-ছাত্রী তাকে প্রচন্ড ভালোবাসেন।
বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি কর্মকাণ্ডে তার উপরে রয়েছেন বিদ্যালয়ের প্রশাসনের আস্থা। তিনি ঐ এলাকার গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্য সহযোগিতা করে আসছেন।
এ বিষয়ে ঘোপের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ তাজউদ্দীন খান বলেন প্রধান শিক্ষিকা খুর্শিদা আক্তার আমাদের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে গেছেন।
প্রধান শিক্ষিকা খুর্শিদা আক্তার বলেন একটি কুচক্র মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আমার সম্মান নষ্ট করার জন্য, আমার বিপক্ষে যেসব অভিযোগ বলা হয়েছে সবই মিথ্যে, আমি এই স্কুল ও ইস্কুলের শিক্ষক -শিক্ষিকা ছাত্র-ছাত্রী আমার পরিবার মনে করি ও ভালোবাসি। আমি আমার বিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আপনারা সঠিক তদন্ত করে তাদের ব্যবস্থা নিবেন ও যদি আমি অপরাধী হয়ে থাকি আমার ব্যবস্থাও নিবেন।