1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে কলেজ ছাত্র ডুবে নিহত - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

বরিশালে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে কলেজ ছাত্র ডুবে নিহত

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল::: বরিশাল সদর উপজেলা সায়েস্তাবাদ ইউনিয়নে বন্ধুদের সাথে গোসলে নেমে কলেজ ছাত্র ডুবে নিহত হয়েছে।

নিহত মোহাম্মদ আবির ইসলাম সিয়াম (১৮) হাতেম আলী কলেজ ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র ও কাউনিয়া এলাকার কমিশনার গলির বাসিন্দা আলমগীর খানের ছেলে।

আজ বুধবার (১২ মার্চ) দুপুর দুই টার সময় এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবির তার ছোট ভাই আলভী, বন্ধু সৌরভ ও পাভেল শায়েস্তাবাদ ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মোখলেস মেম্বারের বাড়ির পাশে নদীতে গোসল করতে নামেন। এসময় তার সাথে থাকা বন্ধুরা তীরে উঠতে পারলেও আবীর ইসলাম সিয়াম উঠতে ব্যর্থ হয়ে ডুবে যায়।

তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে কাউনিয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়।

সরেজমিনে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় নদীতে খোজাখুজি করে নিহত আবিরের লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানা ওসি (তদন্ত কর্মকর্তা) সুমন কুমার আইচ তিনি বলেন, স্থানীয়ভাবে খবর শুনে সরেজমিনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এবং ফায়ার সার্ভিসের কর্মী ও নৌ পুলিশের সদস্যরা লাশটি উদ্ধারকরেন।

এবিষয় সদর নৌ থানার এস আই মোঃ বেলায়েত হোসেন বলেন, নিহত আবিরের লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে এবং তার পরিবার সাথে থাকায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না করায়। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host