1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে শারীরিক প্রতিবন্ধী ভাইয়ের দোকান ভাংচুর করে জমি দখল! থানায় অভিযোগ - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী “আসিফ আল-মামুন’কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান। দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামাল”কে ফেরত চাইল ঢাকা রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চালুর পরিকল্পনা সরকারের, শিক্ষার্থীরাও আগ্রহী মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” অস্ট্রেলিয়া ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ষড়যন্ত্রের শিকার আবু সালেহ ফরাজি, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন বরিশাল সিটি’র নতুন প্রশাসক ” অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন” জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ

বরিশালে শারীরিক প্রতিবন্ধী ভাইয়ের দোকান ভাংচুর করে জমি দখল! থানায় অভিযোগ

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,বরিশাল ::: বরিশালে শারীরিক প্রতিবন্ধী ভাইয়ের দোকান ভাংচুর করে বোনের জমি দখল করার চেষ্টা ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

গত শনিবার (২৮ জুন) নবজাগরনী সড়ক চহুতপুর এলাকায় ঘটনা ঘটে। এঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নাজিম উদ্দীন বলেন, কাশিপুর চহুতপুর, জে,এল,৩১ নং মৌজার ৮০ শতাংশ জমি মাহমুদা বেগম, জেসমিন বেগমের কাছে হেলাল বিক্রি করেন।

বর্তমানে সেই জমি হেলাল উদ্দিন নিজের দাবি করে বহিরাগত জমিম,মোঃ কালাম মিয়াজী, ইব্রাহিম, মোঃ আবু বক্করসহ অজ্ঞাত ১৫/২০ জন মিলে দোকান ভাংচুর করে বাউন্ডারি দেয়াল তুলে দখল করে রাখেন।

শারীরিক প্রতিবন্ধী নাজিম উদ্দীন,বাউন্ডারির দেয়াল তুলতে প্রতিবাদ করায় তাকে ও তার স্ত্রীকে, হেলাল উদ্দিন, জমিম, কালাম মিয়াজী, ইব্রাহিম, মোঃ আবু বক্করসহ অজ্ঞাত ৮/১০ জন মিলে দেশীয় অস্ত্র,শস্ত্র, দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। উক্ত জমিতে ১৪৪/১৪৫ জারি করা হয়েছে।

 

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host