1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশাল একতলা লঞ্চঘাটে চাঁদাবাজদের রুখে দিল বিএনপি নেতা শাহীন - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১ বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ।

বরিশাল একতলা লঞ্চঘাটে চাঁদাবাজদের রুখে দিল বিএনপি নেতা শাহীন

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::: বরিশাল নগরীর একতলা লঞ্চঘাটের প্রবেশ মুখের উত্তর পাশে ফুটপাতে ভাসমান দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ পেয়ে ছুটে যান বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন। এ সময় চাঁদাবাজদের কঠোর হুশিয়ার দেন তিনি।

বুধবার (১২ মার্চ) দুপুর ২ টার দিকে তিনি লঞ্চঘাটে গিয়ে ভাসমান ব্যবসায়ীদের সাথে কথা বলে সকল ধরনের চাঁদাবাজি রোধের আশ্বাস দেন। পাশাপাশি তিনি বলেন- আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে থাকতে বলেছেন। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেয়া হবে না। এরপরেও যদি কেউ বিতর্কিত কর্মকাণ্ডে জড়ান তাহলে দল থেকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন চাঁদাবাজের সাথে বিএনপির কোন সম্পৃক্তা নেই।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম সাবু, সদস্য সচিব সেলিম মোল্লা, বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম ওরফে ইমরানসহ আরো অনেকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এক তলা লঞ্চঘাটের প্রবেশ মুখের ফুটপাতের উপর বেশকয়েকজন ভাসমান ব্যবসায়ী ইফতারিসহ নানা পণ্যের দোকান বসিয়ে বিক্রি করছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host