1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশাল কীর্তনখোলা নদীতে ট্রলার-স্পিডবোট সং..ঘ..র্ষ, ৪ যাত্রী নি.খোঁ.জ - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী “আসিফ আল-মামুন’কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান। দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামাল”কে ফেরত চাইল ঢাকা রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চালুর পরিকল্পনা সরকারের, শিক্ষার্থীরাও আগ্রহী মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” অস্ট্রেলিয়া ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ষড়যন্ত্রের শিকার আবু সালেহ ফরাজি, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন বরিশাল সিটি’র নতুন প্রশাসক ” অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন” জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ

বরিশাল কীর্তনখোলা নদীতে ট্রলার-স্পিডবোট সং..ঘ..র্ষ, ৪ যাত্রী নি.খোঁ.জ

  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::- বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় ৪ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কীর্তনখোলা নদীর চরমোনাই ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন যাত্রী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। স্পিডবোটটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, বরিশাল ডিসি ঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়। চরমোনাই এলাকা সংলগ্ন নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি নদীতে তলিয়ে যায়।

তিনি আরও বলেন, নৌ-পুলিশসহ উদ্ধারকারী অন্যান্য সংস্থা ঘটনাস্থলে রয়েছে। উদ্ধারের পাশাপাশি সেই ট্রলারটিকে শনাক্ত করার চেষ্টা করছি আমরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host