1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশাল নতুল্লাবাদ ট্রাক চাপায় একজনের মৃত্যু - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

বরিশাল নতুল্লাবাদ ট্রাক চাপায় একজনের মৃত্যু

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে ট্রাকের চাকার নিচে পড়ে মায়ের মৃত্যু হলেও বেঁচে গেলে কোলে থাকা ১৩ মাস বয়সী শিশু কন্যা। দুই সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে মোটরসাইকেল থেকে সিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে এ ঘটনা ঘটে।

নিহত মাসুমা খাতুন (২৮) নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কলসগ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।

ভাতিজা আদনান অলি জানান, বাড়ি থেকে চাচার মোটরসাইকেলে দুই সন্তানকে নিয়ে নগরীর টেক্সটাইল মোড় এলাকায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় চাচি। নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে পৌঁছালে একটি রিক্সার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় বেপরোয়া গতির একটি ট্রাক এসে পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ১৩ মাস বয়সী শিশু কন্যাকে নিয়ে চাচী মাসুমা খাতুন রাস্তায় পড়ে যায়। তখন ট্রাকটি তার মাথা পিষে দেয়। এতে ঘটনাস্থলে চাচির মৃত্যু হয়েছে। তবে অক্ষত রয়েছে শিশু কন্যা।এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, ঘটনার পর ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ট্রাক ও চালক সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন ওসি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host