1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশাল বারের সভাপতি লিংকনসহ ১১ আইনজীবীর জামিন - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

বরিশাল বারের সভাপতি লিংকনসহ ১১ আইনজীবীর জামিন

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্কঃ

বরিশাল বারের সভাপতি লিংকনসহ ১১ আইনজীবীর জামিন,
জামিনপ্রাপ্ত অপর আইনজীবীরা হলেন; বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক মীর্জা রিয়াজ হোসেন, জেলা আদালতের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না, সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা মহসিন মন্টু, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট সাঈদ, অ্যাডভোকেট হাফিজ উদ্দিন বাবলু, অ্যাডভোকেট তারেক আল ইমরান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন এবং অ্যাডভোকেট বসির উদ্দিন সবুজ।

এর আগে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে ১২ জন আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানা-এ মামলা দায়ের করেন।

মামলায় বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়। বিষয়টি ঘিরে আইনজীবী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে ১২ নম্বর আসামি অ্যাডভোকেট মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও দ্রুত বিচার আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল এ আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host