1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশাল বেলসপার্কে ভ্রাম্যমাণ চানাচুর বিক্রেতাকে প্রতিদিন খাজনা দিতে হয় ২০ টাকা,মাসে ৬০০ - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

বরিশাল বেলসপার্কে ভ্রাম্যমাণ চানাচুর বিক্রেতাকে প্রতিদিন খাজনা দিতে হয় ২০ টাকা,মাসে ৬০০

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর বেলসপার্কে সাধারণ একটি চানাচুর কিনতেই গুণতে হচ্ছে দ্বিগুণ দাম। সম্প্রতি বেলসপার্কে ১০ টাকার চানাচুর কিনতে চাইলে এক ভ্রাম্যমাণ বিক্রেতা জানান, তিনি ২০ টাকার কমে চানাচুর বিক্রি করতে পারবেন না। বাধ্য হয়ে ক্রেতাকে ২০ টাকার চানাচুর কিনতে হয়।

চানাচুর বিক্রেতার দাবি, বেলসপার্ক এলাকায় চানাচুর বিক্রির অনুমতির জন্য তাকে প্রতিদিন ২০ টাকা করে মাসে মোট ৬০০ টাকা বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কে দিতে হচ্ছে। ওই বিক্রেতা জানান, তিনি দীর্ঘ ১১ বছর ধরে এই স্থানে চানাচুর বিক্রি করলেও গত চার মাস ধরে এই খাজনা আদায় করা হচ্ছে।

তিনি বলেন,“আগে তো এমন ছিল না। এখন প্রতিদিন টাকা দিতে হয়। খাজনা না দিলে বিক্রি করতে দেওয়া হয় না। তাই বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে।”

এ ঘটনায় প্রশ্ন উঠেছে,নগরীর বিনোদনকেন্দ্রে ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ওপর এই ধরনের খাজনা আদায় কতটা যুক্তিসংগত? নগরবাসীর অভিযোগ, এর প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের ওপর, কারণ অতিরিক্ত খাজনার বোঝা শেষ পর্যন্ত ক্রেতাকেই বহন করতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host