1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশাল সদর উপজেলা যুবদলের সভাপতি পদে উলফত রানা রুবেলকে চায় তৃণমূল - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে নেশার টাকা না পেয়ে বন্ধুদের নিয়ে ঘরে ভাঙচুর/ বরিশালে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার। সাকুরার বেপরোয়া গতিতে প্রাণ গেল শাহিনের: ‘আইন আছে প্রয়োগ নাই’ স্লোগানে উত্তাল সড়ক, ঘাতক চালকের শাস্তির দাবি ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী দুমকিতে খাল খননের এলাইনমেন্ট পরিবর্তনের অভিযোগ, তদন্তের দাবি বাকেরগঞ্জের সংসদ সদস্যসহ বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিলয় পারভেজ নামের যুবক গ্রেপ্তার

বরিশাল সদর উপজেলা যুবদলের সভাপতি পদে উলফত রানা রুবেলকে চায় তৃণমূল

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক::

বরিশাল সদর উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে তৃণমূলের প্রত্যাশা সভাপতি পদে উলফত রানা রুবেলকে দেখতে চান নেতাকর্মীরা।

বরিশাল সদর উপজেলা যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচিত নাম আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ উলফত রানা রুবেল। দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় এই নেতাকে আগামী বরিশাল সদর উপজেলা যুবদলের কমিটিতে সভাপতি পদে দেখতে চান বিপুল সংখ্যক নেতাকর্মী। বিশেষ করে আহ্বায়ক কিংবা সভাপতি হিসেবে তার নেতৃত্বে নতুন কমিটি গঠনের দাবি বিভিন্ন পর্যায় থেকে জোরালোভাবে উঠছে।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলা যুবদলের নতুন নেতৃত্ব নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তারা মনে করছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, দুঃসময়ে রাজপথে সক্রিয় এবং দলীয় আদর্শে অবিচল নেতাদের এবার মূল্যায়ন করা প্রয়োজন। সেই বিবেচনায় উলফত রানা রুবেলকে তারা অন্যতম যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।

নেতাকর্মীদের ভাষ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা, হামলা-মামলা, গ্রেপ্তার ও দমন-পীড়নের শিকার হয়েও কখনো মাঠ ছেড়ে যাননি রুবেল। আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে একাধিকবার হয়রানির শিকার হলেও তিনি দলের প্রতি তার আনুগত্য ও নিষ্ঠা থেকে একচুলও সরে যাননি। বরং প্রতিটি কঠিন সময়ে তিনি রাজপথে থেকে নেতাকর্মীদের সংগঠিত করেছেন এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

দলীয় নেতাকর্মীরা বলেন, এমনও সময় গেছে যখন রাজনৈতিক চাপ, ভয়ভীতি ও প্রশাসনিক হয়রানির কারণে অনেকেই মাঠের রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন। কিন্তু উলফাত রানা রুবেল তখনও সাহসিকতার সঙ্গে রাজপথে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলন, মিছিল, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচিতে তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলের দুঃসময়ে তার এই দৃঢ় অবস্থান নেতাকর্মীদের মাঝে নতুন আস্থা ও বিশ্বাসের জন্ম দিয়েছে।

তৃণমূলের অনেক নেতাকর্মী মনে করেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে যিনি সবসময় দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন এবং রাজপথের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এমন নেতাকেই আগামী দিনের নেতৃত্বে নিয়ে আসা উচিত। তাদের মতে, উলফাত রানা রুবেল একজন ত্যাগী, পরীক্ষিত, গ্রহণযোগ্য ও কর্মীবান্ধব নেতা; যিনি সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সক্ষম।

একাধিক নেতাকর্মী বলেন, “যারা দলের কঠিন সময়ে পাশে থেকেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন, কারাবরণ করেছেন এবং রাজপথে থেকে সংগ্রাম করেছেন, তাদেরই নেতৃত্বে আনা সময়ের দাবি। উলফাত রানা রুবেল সেই পরীক্ষিত নেতাদের একজন। তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে বরিশাল সদর উপজেলা যুবদল নতুন গতি পাবে।”

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যুবদলের মতো বৃহৎ সংগঠনের নেতৃত্বে ত্যাগী ও মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। কারণ দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা নেতাদের নেতৃত্বে সংগঠনের ভেতরে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয় এবং তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়ও শক্তিশালী হয়।

বিশ্লেষকদের মতে, শুধু পদবণ্টনের ভিত্তিতে নয়; বরং রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ এবং কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় রেখে নেতৃত্ব নির্বাচন করা হলে সংগঠন লাভবান হবে। এ ক্ষেত্রে উলফাত রানা রুবেলের মতো নেতাদের মূল্যায়ন সংগঠনের জন্য ইতিবাচক বার্তা বহন করবে।

এদিকে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তৃণমূল পর্যায়ের প্রত্যাশা, এবার এমন একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠন করা হবে যেখানে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, কারা-নির্যাতিত ও নিবেদিত নেতাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে।

নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস, উলফত রানা রুবেলের মতো সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতাদের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা যুবদল ভবিষ্যতে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে এবং দলীয় রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host