1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
মহিপুরে সমুদ্রগামী নৌযানে আধুনিক প্রযুক্তি ব্যবহারে মতবিনিময় সভা - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

মহিপুরে সমুদ্রগামী নৌযানে আধুনিক প্রযুক্তি ব্যবহারে মতবিনিময় সভা

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ভোলা অফিসঃ
সমুদ্রগামী মাছ ধরার নৌযানে আধুনিক কমিউনিকেশন ও নেভিগেশন প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর মহিপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহিপুর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ ও জেলে নেতারা অংশ নেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ-এর সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও সংগ্রাম যৌথভাবে সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান, বিএসসিএল-এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপক (ডোমেস্টিক সেলস) হামেদ হাসান মুহাম্মদ মহিউদ্দীন। এ ছাড়া মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই), বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপরিবহন সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় জেলে সমিতি ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমুদ্রে মাছ ধরার সময় দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও দিকনির্দেশনা-সংক্রান্ত সমস্যার কারণে প্রতিবছর বহু জেলে ক্ষতিগ্রস্ত হন। এসব ঝুঁকি কমাতে নৌযানে জিপিএস, ভিএইচএফ রেডিও, অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস), ইকো সাউন্ডার ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা স্থাপন এখন সময়ের দাবি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে নৌযানের অবস্থান নির্ণয়, আবহাওয়া তথ্য পাওয়া এবং জরুরি যোগাযোগ সহজ হলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে মত দেন তারা।

আলোচনায় সমুদ্রগামী নৌযানে বাধ্যতামূলকভাবে জিপিএস ও ভিএইচএফ রেডিও স্থাপন, জেলেদের প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ প্রদান, প্রযুক্তি ক্রয়ে ভর্তুকি বা আর্থিক সহায়তা এবং দুর্ঘটনা বা দুর্যোগের সময় দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক নৌযানে আধুনিক প্রযুক্তি স্থাপন করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন এবং পরীক্ষামূলকভাবে নির্ধারিত নৌযানের জন্য স্যাটেলাইট সেবা চালু করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী, অংশগ্রহণকারীরা পরবর্তীতে একটি সমুদ্রগামী ট্রলারে উঠে সমুদ্রে নির্দিষ্ট এলাকায় প্রদক্ষিণ করবেন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, পরিকল্পিত ও সমন্বিতভাবে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে সমুদ্রে জেলেদের নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি দেশের মৎস্য আহরণ কার্যক্রম আরও টেকসই ও লাভজনক হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host