1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
রাষ্ট্রীয় শোক দিনে বরিশালে আনন্দ-উল্লাসে মাতলো রেনাটা ফার্মাসিউটিক্যাল! - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী “আসিফ আল-মামুন’কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান। দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামাল”কে ফেরত চাইল ঢাকা রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চালুর পরিকল্পনা সরকারের, শিক্ষার্থীরাও আগ্রহী মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” অস্ট্রেলিয়া ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ষড়যন্ত্রের শিকার আবু সালেহ ফরাজি, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন বরিশাল সিটি’র নতুন প্রশাসক ” অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন” জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ

রাষ্ট্রীয় শোক দিনে বরিশালে আনন্দ-উল্লাসে মাতলো রেনাটা ফার্মাসিউটিক্যাল!

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::: রাষ্ট্রীয় শোক আর উদ্বেগের এই মুহুর্তে বরিশাল নগরীতে উল্লাস আর আনন্দে মেতে উঠেছে রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এদিকে শহীদ শরিফ ওসমান হাদীর মৃত্যুর শোকে মুহ্যমান জাতি আর রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কীর্তনখোলা ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা মত্ত গান-বাজনায়। এ ঘটনায় হতবাক ও বিস্মিত হয়েছেন বরিশালবাসী। জানিয়েছেন ধিক্কার, প্রকাশ করেছেন ক্ষোভ।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যা দেশের জনগণের মধ্যে গভীর শোক ও ক্ষোভের প্রতিফলন। কিন্তু রাষ্ট্রীয় শোকের দিনে বরিশাল প্ল্যানেট পার্কে ‌‌জাঁকজমকপূর্ণভাবে ‘ফ্যামিলি ডে ২০২৫’ উৎযাপন করে রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কীর্তনখোলা ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা। রাষ্ট্রীয় শোক পালন না করে সকাল থেকে গান-বাজনায় মেতে ওঠেন তারা। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করেন তারা। পরে পুলিশ গিয়ে শুধু গান-বাজনা বন্ধ করে দিয়ে চলে আসে। এরপরও দিনব্যাপী আড্ডা, উল্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর ভূড়িভোজে দিন পার করেন তারা। সেখানে উপস্থিত রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কীর্তনখোলা ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে শোকের কোন আবহ দেখা যায়নি। তবে রাষ্ট্রীয় শোকের দিনে সারাদেশের মানুষ যখন শোকাহত ঠিক সেই দিনে রাষ্ট্রীয় শোকের রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ‘ফ্যামিলি ডে ২০২৫’ উৎযাপনের ঘটনায় হতবাক ও বিস্মিত হয়েছেন বরিশালবাসী। তারা রেনাটা পিএলসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এহেন কর্মকাণ্ডের জন্য ধিক্কার জানিয়েছেন। পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host