1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
রূপাতলীতে ট্রাকের নিচে ঝরল দুই তরুণের প্রাণ, গভীর রাতে শোকস্তব্ধ বরিশাল - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী “আসিফ আল-মামুন’কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান। দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামাল”কে ফেরত চাইল ঢাকা রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চালুর পরিকল্পনা সরকারের, শিক্ষার্থীরাও আগ্রহী মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” অস্ট্রেলিয়া ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ষড়যন্ত্রের শিকার আবু সালেহ ফরাজি, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন বরিশাল সিটি’র নতুন প্রশাসক ” অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন” জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ

রূপাতলীতে ট্রাকের নিচে ঝরল দুই তরুণের প্রাণ, গভীর রাতে শোকস্তব্ধ বরিশাল

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৪ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম :
বরিশালে বেপরোয়া ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) ও রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)।

শুক্রবার (২ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরীর রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম।

পুলিশ জানায়, জুয়েল ও রাসেল রূপাতলী এলাকার এসিআই এনিমেল হেলথের একটি স্টোরে হেলপার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও অফিস শেষ করে তারা মোটরসাইকেলে করে রূপাতলী বাস টার্মিনালের দিকে নাস্তা করতে যাচ্ছিলেন।

নিহতদের সহকর্মী ও ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদের ভাষ্য অনুযায়ী, এ সময় ঝালকাঠিগামী একটি মালবোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল নিহত হন। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host