1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী “আসিফ আল-মামুন’কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান। দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামাল”কে ফেরত চাইল ঢাকা রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চালুর পরিকল্পনা সরকারের, শিক্ষার্থীরাও আগ্রহী মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” অস্ট্রেলিয়া ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ষড়যন্ত্রের শিকার আবু সালেহ ফরাজি, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন বরিশাল সিটি’র নতুন প্রশাসক ” অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন” জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্কঃ

বরিশাল মহানগর বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারী) বরিশালের সর্বস্তরের সাংবাদিকদের সম্মানে বরিশাল ক্লাবের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বরিশাল প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, অনলাইন সাংবাদিক ইউনিয়ন, সম্পাদক ও প্রকাশক পরিষদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সহ বিভিন্ন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

তাছাড়া মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। কয়েক’শ সাংবাদিকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। তাছাড়া বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, মহানগর যুবদল সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়া উদ্দিনি সিকদার সবসময়ই মিডিয়া বান্ধব রাজনীতিক। আজকের এই সাংবাদিক উপস্থিতি তার বড় উদাহরণ। আজকের ইফতার মাহফিল সাংবাদিকদের প্রতি তার সন্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ। আগামী দিনে জিয়া সিকদারের যে কোন ভালো কাজে তার পাশে থাকবে বরিশালের গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host