1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
সাংবাদিক খান আরিফের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

সাংবাদিক খান আরিফের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদনঃ

সাংবাদিক খান আরিফের প্রয়াত মা মোসাম্মৎ কহিনুর বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে, দৈনিক ভোরের চেতনার বুড়ো অফিসে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের চোখ সম্পাদক ও প্রকাশক খান আরিফের বাবা, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহজাহান খান ও মাহমুদুল হাসান আনসারী,দৈনিক ভোরের চেতনার বরিশাল জেলা প্রতিনিধ খান বশির, তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম হাফেজ, এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক বরিশালের চোখ ম্যানেজিং এডিটর সাখাওয়াত হোসেন সুমন, বরিশাল সংবাদ,এর প্রকাশক ও সম্পাদক এস এম তুহিন, দৈনিক সকালের বার্তার ম্যানেজিং এডিটর ফারুক হোসেন, সাংবাদিক জালাল সিকদার, বরিশালের চোখের বার্তা সম্পাদক এইচএম নবীন এবং গাউছিয়া পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ হোসেন আবির।
দোয়া শেষে উপস্থিত সবাই মরহুমার আত্মার চির শান্তি কামনা করেন এবং সাংবাদিক খান আরিফ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host