1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেক্সঃ
আগামী ২৬ জানুয়ারি বরিশালে আসতে পারেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।

ওইদিন দুপুর ২টায় ঐতিহাসিক বেলস পার্কে অনুষ্ঠিতব্য বরিশাল বিভাগীয় সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জানিয়ে বিষয়টি বরিশাল পোস্টকে নিশ্চিত করেছেন বরিশাল বিএনপির একাধিক নেতাকর্মী।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বরিশাল-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সাক্ষাতের একটি ছবি গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছবিটি পোস্ট করে অনেক নেতাকর্মী ক্যাপশনে উল্লেখ করেছেন, আগামী ২৬ জানুয়ারি বরিশালের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, ওই বিভাগীয় জনসভায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি দলটির সব স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে বিভাগজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host