1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
৫ মাসের শিশুকে অপহরণ, বিক্রি করা হয় ১ লাখ ২০ হাজারে - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাব-ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে অভিযান, বরিশালে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১ বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতা/রণা: ‘প্রেমিক’ শাকিব এখন গারদে জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মহিলা মাদক ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক “এডভোকেট সোহানুর রহমান সুমন “ বরিশালে সরকারি খাস কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ।

৫ মাসের শিশুকে অপহরণ, বিক্রি করা হয় ১ লাখ ২০ হাজারে

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের বাঁশখালী থেকে ৫ মাস বয়সী শিশুকে অপহরণের পর বিক্রির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শিশুটিকে চন্দনাইশ থেকে উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ।

উদ্ধার হওয়া শিশুর বাড়ি বাঁশখালী উপজেলায়। গ্রেপ্তার রোবাইদা সুলতানা তানজু চন্দনাইশ উপজেলার ৪নং ওয়ার্ডের মুরদাবাদ এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী। অপহরণকারী প্রতিবেশী গুড়া মিয়ার ছেলে মো. রিদুয়ান পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও চন্দনাইশ থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (১২ অক্টোবর) দুপুরে আসামি রিদুয়ান ওই শিশুকে বাবার কাছ থেকে কোলে করে বেড়াতে নেওয়ার ছলে নিয়ে পালিয়ে যায়। মোবাইলে কল দিলে রিসিভ না করে বন্ধ করে দেন।

পরে শিশুটির বাবা বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান জানা গেলে চন্দনাইশ থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এসময় শিশুটির ক্রেতা তানজুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, গ্রেপ্তার তানজু শিশুটিকে এক লাখ ২০ হাজার টাকায় ক্রয় করেন বলে স্বীকার করেন। উদ্ধার শিশুকে পরিবারের কাছে ও তানজুকে বাঁশখালী থানায় হস্তান্তর করেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host