1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
- দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপরাধ দমন ও জননিরাপত্তায় বরিশালের প্রতিটা মানুষের আস্থা অর্জন করেছেন এসআই রেজা অপরাধ ও মাদক নির্মূলে বরিশালের প্রতিটা মানুষের আস্থা অর্জন করেছেন এসআই নাসিম একাধিকবার সংবাদ প্রকাশের পরেও দুর্নীতির শিষ্যে থাকা বরিশালের সেটেলমেন্ট নাজির” তৌহিদুর রশিদ “রয়েছেন বহাল তবিয়তে। বরিশালে দায়ের আঘাতে আহত বিড়াল, থানায় অভিযোগ। ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান বরিশালে পূর্ব শত্রুতার জেরে বিপ্লব নামে এক ব্যক্তি কুপিয়ে জখম, স্ত্রীকে পিটিয়ে আহত হাসপাতালে ভর্তি হাদি হত্যার বিচারের দাবিতে দিনভর উত্তাল বরিশাল চরমোনাইতে প্রকাশ্যে ঘুরছে হত্যা মামলার আসামীরা একটি হারানো বিজ্ঞপ্তি উজিরপুরে এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের উষ্ণ উপহার পেলেন শীতার্তরা

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে ১২জন প্রার্থীর মধ্যে এনসিপিসহ ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপিসহ ৮ জন প্রার্থীর মনোনয়ন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন বাতিল ও বৈধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানাযায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গড়মিলসহ বিভিন্ন অসঙ্গতির কারনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ আয়ূব হুসেন (লাঙ্গল) বার্ষিক আয়-ব্যায়ের হিসাব বিবরণীতে তথ্য না দেয়ায়, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ হাবিল মিয়া (কাস্তে) সম্ভাব্য অর্থ প্রাপ্তি – সম্পদ ও দায়ের তথ্য অসম্পূর্ণ থাকায়, ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি) মনোনীত মো. নজরুল ইসলাম (শাপলা কলি) সম্পদ ও দায়ের তথ্য পূরণ না করায় ও স্বতন্ত্র প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি)’র জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরিফুল হক জয় এর ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ভৈরব উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুছা খান (হাতপাখা), বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন (মোমবাতি), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব আতাউল্লাহ আমীন (রিকশা), খেলাফত মজলিস মনোনীত প্রার্থী খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম (দেয়াল ঘড়ি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী নাঈমুল হাসান (আপেল) ও গণফোরাম মনোনীত শাফি উদ্দিন আহাম্মদ (উদীয়মান সূর্য)।
উল্লেখ্য যে, এ আসনে মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা তাদের প্রার্থীতা বাতিলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে এবং আপিলসহ আইনি পদক্ষেপ ও প্রতিকারের শেষ চেষ্টা চালিয়ে যাবেন বলে গণমাধ্যমকে জানান।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, প্রথম ধাপে শনিবার ৩টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
এদের মধ্যে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে তথ্যের অসঙ্গতিসহ নানা কারণে ১২ জন প্রার্থীর মধ্যে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ১লাখ ৭০ হাজার ৬৬১জন। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮শত ৯০ জন ও পুরুষ ভোটারের সংখ্যা ৮৬ হাজার ৭৬৯জন। এছাড়া হিজরা ভোটার ২জন। মোট ভোট কেন্দ্র ৫৬টি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host