1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্ম অবমাননার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ঘরবাড়ি ভাঙচুর। শিশু ধর্ষণচেষ্টা গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু মেহেন্দীগঞ্জে নদীতে নি’খোঁ’জে’র ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ম*র*দে*হ। বরিশাল মহানগর পুলিশের বিশেষ আভিযানিক সাফল্য। ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে নেশার টাকা না পেয়ে বন্ধুদের নিয়ে ঘরে ভাঙচুর/ বরিশালে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার। সাকুরার বেপরোয়া গতিতে প্রাণ গেল শাহিনের: ‘আইন আছে প্রয়োগ নাই’ স্লোগানে উত্তাল সড়ক, ঘাতক চালকের শাস্তির দাবি ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী দুমকিতে খাল খননের এলাইনমেন্ট পরিবর্তনের অভিযোগ, তদন্তের দাবি

আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান বিডি ডেস্কঃ

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য, আধুনিক বরিশালের স্বপ্নদ্রষ্টা শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ (৯ এপ্রিল)। ২০১৪ সালের এই দিনে অসংখ্য গুণগ্রাহী ও ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান জননন্দিত এই জননেতা। তিনি আজ শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও তার রেখে যাওয়া উন্নয়ন কর্মকাণ্ড ও স্মৃতি আজও বরিশালের আকাশে-বাতাসে অম্লান।

২০০৮ সালের ৪ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন শওকত হোসেন হিরন। দ্বিতীয় পরিষদের মেয়র হিসেবে শপথ নেওয়ার পর তিনি অবহেলিত বরিশালকে পাল্টে দেওয়ার রূপরেখা তৈরি করেন। তার হাত ধরেই বরিশাল একটি আধুনিক ও পরিকল্পিত নগরের রূপ পায়। রাস্তাঘাট উন্নয়ন, আলোকসজ্জা এবং নাগরিক সেবা নিশ্চিত করে তিনি দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেন।

২০১৩ সালের ১৫ জুন বরিশাল সিটির তৃতীয় পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সামান্য ব্যবধানে পরাজিত হন। তবে দলের প্রতি তার একাগ্রতা ও ত্যাগের মূল্যায়ন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তাকে বরিশাল সদর আসনে নৌকার মনোনয়ন দেওয়া হয় এবং ৫ জানুয়ারি তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৪ সালের ২২ মার্চ রাতে বরিশাল ক্লাবে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতাল ও সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে এনে লাইফ সাপোর্টে রাখা হলেও ৯ এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শওকত হোসেন হিরনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁর হাতে গড়া বিভিন্ন প্রতিষ্ঠান এবং পারিবারিক উদ্যোগে দিনভর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তাঁর ভক্ত ও অনুসারীরা ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে নানা স্মরণসভা ও মোনাজাতের আয়োজন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host