1. doinikanusandhanbd@gmail.com : anusandhanbd :
বরিশালে আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার - দৈনিক অনুসন্ধান বিডি - Doinik Anusandhan Bd        
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল জেলার সকল ছাত্রদল নেতাকর্মী ও বরিশালবাসী “আসিফ আল-মামুন’কে জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে দেখতে চান। দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামাল”কে ফেরত চাইল ঢাকা রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চালুর পরিকল্পনা সরকারের, শিক্ষার্থীরাও আগ্রহী মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” অস্ট্রেলিয়া ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ষড়যন্ত্রের শিকার আবু সালেহ ফরাজি, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন বরিশাল সিটি’র নতুন প্রশাসক ” অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন” জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ

বরিশালে আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক// ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শহরের সদর রোডের নিজ বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, ‘রবিবার রাতে কেকা নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর সোমবার রাত পর্যন্ত তিনি কক্ষের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়।

পরে তার মেয়েরা দরজা খুলে দেখতে পান, কেকা বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014  dailyanusandhanbd.com
Designed By Barishal Host